সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলাম গ্রেফতার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। জুলাই-আগস্টে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার তাকে গ্রেফতার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত কমিশনার হুমায়ুন কবির। তিনি বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাইফুল ইসলামকে ঢাকায় গ্রেফতার করা হয়েছে। সিএমপির একটি দল তাকে চট্টগ্রামে আনার জন্য ঢাকা গেছে। তাকে আনা হলে আদালতে তোলা হবে।

চট্টগ্রাম নগরীর চন্দনাইশ থানায় এক ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তার বিরুদ্ধে এই গ্রেফতারি অভিযান চালানো হয়। এই হত্যাকাণ্ডটি জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত সংঘর্ষের সঙ্গে জড়িত।

সাইফুল ইসলাম ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের ৩২তম কমিশনার। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২০তম ব্যাচের কর্মকর্তা। সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি ঢাকার মেট্রোরেল (এমআরটি)-এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ২৩ জুন ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয় সাইফুল ইসলামকে। ৪ জুলাই তিনি সিএমপিতে যোগদান করেন। সরকার পতনের পর ২১ আগস্ট তাকে সারদা পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে বদলি করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর