শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

তরুণদের হাত ধরেই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হবে : আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ১:১৭ অপরাহ্ন

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশ পুনর্গঠনে তরুণদেরই এগিয়ে আসতে হবে। তাদের হাত ধরেই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত দেশে পরিণত হবে।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তিন দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে তরুণরা দেশকে নতুন স্বপ্ন দেখানোর প্রেক্ষাপট তৈরি করেছে। সেটা সফল করার ক্ষেত্রেও তরুণদের ভূমিকা রাখতে হবে। অন্তর্বর্তী সরকার সুস্থ ডেমোক্রেটিক ট্রানজিশনের দায়িত্ব নিয়েছে উল্লেখ করে তা সফল করতে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে দেশ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে। তারুণ্যের শক্তিকে পুনর্জাগরিত করতে দেশব্যাপী তারুণ্যের উৎসব উদযাপিত হচ্ছে। স্টেকহোল্ডারদের সাথে নিয়ে সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে দেশ ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে মুক্তি পাবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান-সহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর