সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ছে, ভারত থেকে আমদানি কমেছে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ১:০৫ অপরাহ্ন

 ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে পাকিস্তানের সাথে বাণিজ্যে বিদ্ধেষপূর্ণ সম্পর্ক ছিল বাংলাদেশের। তবে সেই অবস্থার পরিবর্তন আসতে শুরু করেছে। ক্ষমতার পালাবদলের পর পাকিস্তানের সঙ্গে বৈরিতার অতীত ভুলে সম্পর্ক বিনির্মাণে ইতিবাচকভাবে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সেই সঙ্গে দেশটির সঙ্গে বাড়ছে বাণিজ্যও। অন্যদিকে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে কিছুটা হলেও ভাটা পড়েছে। 

দেশ দুটির সঙ্গে বাংলাদেশের আমদানি ও রপ্তানির তথ্য পর্যালোচনা করে এমন চিত্র দেখা গিয়েছে। এতে দেখা যায়, ভারতের থেকে আনুপাতিক হারে আমদানি কমে বিপরীতে দেশটিতে রপ্তানি কিছুটা হলেও বেড়েছে। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন মাত্রা আসার পর থেকে দুই দেশের বাণিজ্যেও তার ইতিবাচক চিত্র লক্ষ্যণীয়। দেশটির সঙ্গে বেড়েছে আমদানি ও রপ্তানি দুটোই।

বাণিজ্যে অনুকূল অবস্থান কার?

ভারত ও পাকিস্তানের সঙ্গে গড় আড়াই বছরের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, কোনো দেশের সঙ্গেই বাণিজ্যে অনুকূল অবস্থা নেই বাংলাদেশের। দুটি দেশ থেকেই রপ্তানির তুলনায় অনেক বেশি পরিমাণ আমদানি করা হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।-ইত্তেফাক


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর