সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

সুধা সদন এখনও জ্বলছে , চলছে লুটপাট

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৩:২৯ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার বাড়ি ধানমন্ডি সুধা সদনের দুইতলার একটি কক্ষে এবং নিচতলার লনে এখনও আগুন জ্বলছে। সুধা সদনের সামনে উৎসুক জনতার ভিড়। আছে কিছু ছিন্নমূল মানুষ। তারা পুড়ে যাওয়া আসবাবপত্র, জিনিসপত্র সংগ্রহ করে বাসায় নিয়ে যাচ্ছেন। মূল্যবান সামগ্রী লুটপাট হয়েছে সকাল থেকেই। বাদ যায়নি আলমারি, সোফা, খাটসহ বাথরুমের কমোড পর্যন্ত।

সরেজমিনে কিছু ছিন্নমূল মানুষকে হাতুড়ি, শাবল নিয়ে জিনিসপত্র ভাঙতে দেখা যায়।

দুপুরের দিকে একজন মধ্যবয়সী মহিলা সুধা সদনের সামনে এসে বাড়িটি ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ জানান। নিজের নাম বকুল ও বাসা ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বলে জানান তিনি। তবে তার প্রতিবাদের সময় আশপাশের কয়েকজন মানুষ তার সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে মহিলা এলাকা ত্যাগ করতে বাধ্য হন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর