বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীকে ছাড়িয়ে নিতে উত্তরা পশ্চিম থানায় বৈষম্যবিরোধী ছাত্রদের হামলা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন

রাজধানীর উত্তরায় আটক তিন শিক্ষার্থীকে ছাড়িয়ে নিতে উত্তরা পশ্চিম থানায় বৈষম্যবিরোধী ছাত্ররা হামলা করেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউ সড়কে বৈষম্যবিরোধী ছাত্রদের আয়োজিত এক সভা থেকে আকাশ, রবিন ও বাপ্পি নামের তিন শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

এ ঘটনার পর শিক্ষার্থীরা প্রথমে উত্তরা পূর্ব থানা ঘেরাও করে। পরে সন্ধ্যা ৭টার দিকে উত্তরা পশ্চিম থানায় হামলা চালিয়ে পুলিশের ওপর চড়াও হয় তারা। হামলার সময় থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মহাদেব মারধরের শিকার হন।

শিক্ষার্থীদের দাবি, তাদের আটক সহপাঠীদের উত্তরা পূর্ব থানায় রাখা হয়েছে। তবে জানা যায়, প্রকৃতপক্ষে তিন শিক্ষার্থীকে উত্তরা পশ্চিম থানা পুলিশ আটক করে পূর্ব থানার হেফাজতে দেয়। এতে উত্তেজিত হয়ে শিক্ষার্থীরা উত্তরা পশ্চিম থানায় গিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও থানার গেটে হামলা চালায়।

এ ঘটনায় পুলিশের একাধিক সূত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে। উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার সময় বিষয়টি স্বীকার করেন।

ঘটনার পরপরই উত্তরা বিভাগের ডিসি রওনক জাহান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আহম্মেদ আলী ও সহকারী কমিশনার সাদ্দাম হোসেন ঘটনাস্থলে যান। পরে উত্তরা পূর্ব থানার কম্পিউটার ল্যাব রুমে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে পুলিশ। আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত হয় এবং পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর