শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন পরীমণি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করবেন চিত্রনায়িকা পরীমণি।

রোববার (২৬ জানুয়ারি) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।

আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন, ‘‘সোমবার সকালে আত্মসমর্পণ করতে পরীমণি আদালতে আসবেন। আমরা তার জামিন আবেদন করবো। আশা করছি, আদালত তার জামিন মঞ্জুর করবেন।’’

এর আগে রবিবার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। একইসঙ্গে  পরীমণির বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

পরীমণির বিরুদ্ধে ২০২২ সালের ৬ জুলাই আদালতে মামলাটি করেন ব্যবসায়ী নাসির উদ্দিন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর