সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের কবর জিয়ারত করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন

রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের কবর জিয়ারত করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে কবর জিয়ারতের পর উপদেষ্টা শহিদদের স্বজনের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন।

এ সময় নাহিদ ইসলাম বলেন, শহিদদের ঋণ কখনো শোধ করা যাবে না। শহিদদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সবসময় শহিদ পরিবারের পাশে থাকবে।

উপদেষ্টা জানান, রায়েরবাজার কবরস্থানে দাফনকৃত অজ্ঞাত পরিচয়ের শহিদদের শনাক্তকরণের কার্যক্রম চলমান।

শহিদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আগামী মাসের শুরুতেই শহিদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম চালু হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর