বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সালমান এফ রহমান পরিবারের ৫৯ বিঘা জমি জব্দের আদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫, ২:১৩ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ছেলে শায়ান ফজলুর রহমান, সালমানের ভাই এ এস এফ রহমানের নামে থাকা ১ হাজার ৯৬৭ শতাংশ বা ৫৯ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

এসব স্থাবর সম্পদের বাজার মূল্য ৯ কোটি ৫১ লাখ ৮৪ হাজার টাকা। গত ১৩ জানুয়ারি ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সালমান এফ রহমান, তার ছেলে শায়ান ফজলুর রহমান, সালমানের ভাই এ এস এফ রহমানের নামে থাকা ৬৮টি স্থাবর সম্পদ জব্দ চেয়ে আবেদন করে সিআইডি। আদালত শুনানি নিয়ে এ সম্পদ জব্দের আদেশ দেন। এর মধ্যে অন্তত ৬০টি সম্পদ শায়ান ফজলুর রহমানের নামে নিবন্ধিত। জব্দ হওয়া সম্পদের মধ্যে সালমান এফ রহমান ও তাঁর ছেলের নামে থাকা যে সব সম্পদ ক্রোকের আদেশ দেওয়া হয়েছে, সেগুলো দোহার এলাকায় অবস্থিত।

গত ১৩ আগস্ট নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ১৪ আগস্ট তাকে নিউমার্কেট থানার হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

পরে গত ১৮ সেপ্টেম্বর রপ্তানি বাণিজ্যের আড়ালে মানি লন্ডারিংয়ের মাধ্যমে প্রায় এক হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের স্বত্বাধিকারী সালমান এফ রহমানসহ ২৮ ব্যক্তির বিরুদ্ধে ১৭টি মামলা করে সিআইডি। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে একাধিক হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। গ্রেফতার দেখানো হয় একাধিক মামলায়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর