সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

জনগণকে কাঙ্খিত সেবা প্রদানে সর্বদা সচেতন থাকার আহ্বান ভূমি উপদেষ্টার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

ভুমি কর্মকর্তাদের দেশের সেবায় কাজ করার নির্দেশ দিয়েছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। কর্মকর্তাদের তিনি বলেন, ‘রাষ্ট্রের নিয়ম মানার বিষয়ে সচেতন থাকতে হবে। যার যার দায়িত্ব যথাযথভাবে যথাসময়ে পালন করতে হবে। 

আজ বুধবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় উপদেষ্টা এ কথা বলেন। এ সময় এই মন্ত্রণালয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিনিয়র সচিব।

সভার শুরুতে মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করেন অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. এমদাদুল হক চৌধুরী।

এ সময় ভূমি উপদেষ্টা বলেন, ‘আমাদের চাহিদার তুলনায় ভূমি কম। আর অপরাধের বড় একটা ক্ষেত্র ভূমিকে কেন্দ্র করে। জনগণকে কাঙ্খিত সেবা প্রদানে সর্বদা সচেতন থাকবেন। যেকোনো অযাচিত শক্তির বিরুদ্ধে নিশ্চিন্তে কাজ করুন, অযাচিত শক্তির বিরুদ্ধে আপনাদের প্রটেক্ট করার দায়িত্ব আমার।’

সময়ের পরিক্রমায় ভূমিসেবা ডিজিটাইজ হওয়া খুবই জরুরি উল্লেখ করে তিনি বলেন, টেকসই ডিজিটাইজ ভূমিসেবা নিশ্চিত করতে নিষ্ঠার সাথে কাজ করুন। ডিজিটাইজ সেবা প্রদানে ডিভাইজের পিছনে যে মানুষটি কাজ করবে তাকেও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। জনগণকে  প্রকৃত সেবা দানের মাধ্যমে মন্ত্রণালয়ের প্রতি জনগণের ইতিবাচক ভাবমূর্তি সৃষ্টি করতে হবে।

সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এজেএম সালাউদ্দিন নাগরী, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর