বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মাদক নির্মূলে শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংস্কৃতিক বহুত্ববাদ না বুঝে নববর্ষের গায়ে কেউ কেউ নানা মতের মুখোশ পরাতে চায় : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আজ পহেলা বৈশাখ : স্বাগত বাংলা ১৪৩৩ ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তি দাবি ‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের তথ্য সংগ্রহে হাসপাতালে যাবে ইসি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ১২:২৪ অপরাহ্ন

জুলাই অভ্যুত্থানে আহতদের মধ্যে যারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন তাদের তথ্য সংগ্রহের জন্য হাসপাতালে যাবে নির্বাচন কমিশন (ইসি)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়’ (বিএসএমএমইউ) হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই সেবা দেয়া হবে।

ইসির পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) মো. আব্দুল মমিন সরকার স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি রোববার সংশ্লিষ্ট হাসপাতালের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, ‘জাতির ক্রান্তিলগ্নে জুলাই অভ্যুত্থানে যে সব বীর সেনানী মহান বিপ্লবের মাধ্যমে আমাদের বিজয় এনে দিয়েছেন তাঁরা এখনো হাসপাতালের বেডে চিকিৎসারত। আমরা সেসব সূর্য সন্তানদের তথ্য ও বায়োমেট্রিক হাসপাতালে গিয়ে সংগ্রহ করতে চাই। এ ছাড়া হাসপাতালে চিকিৎসারত যে সব ছাত্র-জনতা আগে ভোটার হয়েছেন, তাঁদের কারও জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) কোনো ভুলভ্রান্তি থাকলে বা হারিয়ে গেলে সে ব্যাপারেও সহযোগিতা দেয়া হবে।’

বিএসএমএমইউ হাসপাতালে আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগামী বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।

উল্লেখ্য, ভোটার তালিকা হালনাগাদের জন্য আগামীকাল মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারীরা নাগরিকের তথ্য সংগ্রহের কাজ শুরু করবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর