সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

নির্বাচন কমিশনকে সহযোগিতা অব্যাহত রাখবে ইউএনডিপি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন

বাংলাদেশ নির্বাচন কমিশনকে সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।

আজ রোববার (১৯ জানুয়ারি) ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য ল্যাপটপ, স্ক্যানারসহ অন্যান্য উপকরণ হস্তান্তরের সময় এ কথা বলেন স্টেফান লিলার।

স্টেফান লিলার বলেন, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী ইউএনডিপি পর্যালোচনা করছে কীভাবে সহায়তা দেওয়া যায়। রাজনৈতিক দল, সিভিল সোস্যাইটিসহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনা করছে। এরই অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদের মতো গুরুত্বপূর্ণ কাজে এই সহায়তা দেওয়া হচ্ছে। এই সহযোগিতা অব্যাহত থাকবে। ভোটার তালিকা হালনাগাদে সচেতনতা বৃদ্ধিতেও সহায়তা করবে ইউএনডিপি।

ইউএনডিপি বরাবরই ইসিকে নানা সহায়তা দিয়ে আসছে। এর আগেও প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন, নির্বাচনি উপকরণে সহায়তা দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটার তালিকা হালনাগাদেও সংস্থাটি সহায়তা করতে চায়। ইতিমধ্যে তাদের একটি সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর