সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

নবীন কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান তথ্য সচিবের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন

নবীন কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে তথ্য সচিব মাহবুবা ফারজানা বলেন, সরকারি কর্মকর্তারা সর্বাধিক নিরপেক্ষতা বজায় রেখে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন, এটাই জনগণের প্রত্যাশা। 

বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ৪৩তম বিসিএস তথ্য ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন এবং চার দিনব্যাপী প্রশিক্ষণে তথ্য সচিব এ কথা বলেন।

৪৩তম বিসিএস থেকে তথ্য সাধারণ ক্যাডারে ২১ জন এবং তথ্য প্রকৌশল ক্যাডারে ১৪ জন কর্মকর্তা যোগদান করেন।

তথ্য পরিবারে নবীন কর্মকর্তাদের স্বাগত জানিয়ে সচিব বলেন, বিসিএস তথ্য সার্ভিস একটি ঐতিহ্যবাহী সার্ভিস। এই সার্ভিসে জনগণের জন্য অনেক কিছু করার সুযোগ রয়েছে।

নবীন কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণের প্রয়োজনীয়তার উল্লেখ করে তিনি বলেন, দক্ষ কর্মকর্তা হওয়ার জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে একজন কর্মকর্তা সরকারি আইন, বিধি ও নীতিমালা সম্পর্কে অবহিত হন।

তিনি কর্মক্ষেত্রে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর জন্য নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে সচিব বলেন, ‘অনেক রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি।’

তিনি বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে তথ্য ক্যাডারের নবীন কর্মকর্তাদের যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, ফারাহ শাম্মীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর