শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫, ১১:১১ অপরাহ্ন

জাপানে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। 

দ্যা ইকোনমিক টাইমস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম জাপানের কিউশু দ্বীপে সোমবার ১৩ জানুয়ারি রাতে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ৯টা ১৯ মিনিটে মিয়াজাকি উপকূলের কাছে ভূমিকম্পটি অনুভূত হয়। এর ফলে জাপান মেটিওরোলজিকাল এজেন্সি (জেএমএ) সুনামি সতর্কতা জারি করেছে।

জেএমএ জানিয়েছে, ভূমিকম্পের ফলে সর্বোচ্চ এক মিটার (৩.২ ফুট) উচ্চতার ঢেউয়ের সম্ভাবনা রয়েছে। স্থানীয় প্রশাসন উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা আহতের খবর পাওয়া যায়নি।

জাপানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের প্রায় ৩০ মিনিট পর মিয়াজাকি বন্দরে একটি ছোট ঢেউ আঘাত হানে, যার উচ্চতা ছিল ২০ সেন্টিমিটার (০.৭ ফুট)।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) প্রথমে ভূমিকম্পটির মাত্রা ৬.৯ হিসেবে উল্লেখ করলেও পরে এটি সংশোধন করে ৬.৮ করে। ভূমিকম্পটি ৩০ কিলোমিটার (১৮.৬ মাইল) গভীরতায় সৃষ্টি হয় এবং কিউশু ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর