সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

ফ্যাসিবাদী শাসক গোষ্ঠীর পতনে নেতৃত্ব দিয়েছে তরুণরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেড় দশক ধরে দেশের সম্পদ লুন্ঠন করা ফ্যাসিবাদী শাসক গোষ্ঠীর পতনে নেতৃত্ব দিয়েছে তরুণরা ।

তিনি আরও বলেন, তাদের ডাকে সাড়া দিয়ে পুরো জাতি ফ্যাসিবাদী শাসকগোষ্ঠীকে বিতাড়নে যোগ দেয় এবং নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করে।

জাহাঙ্গীর আলম চৌধুরী  রোববার জেলার সিরাজদিখান উপজেলায় ইছাপুরায় বিক্রমপুর কুঞ্জবিহারী (কেবি) সরকারি কলেজ মাঠে তারুণ্যের উৎসব ২০২৫’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেন, নতুন প্রজন্ম সমাজের চালিকা শক্তি। আধুনিক জ্ঞান, উদ্ভাবনী প্রযুক্তি ও সামাজিক পরিবর্তন তারুণ্যের হাত ধরেই এসেছে এবং আসবে। তাদের মেধা শক্তি কাজে লাগিয়ে, প্রযুক্তিকে বরণ করার মাধ্যমে এ দেশ বিশ্ব মঞ্চে দ্রুত এগিয়ে যাবে।

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কেউ অবনতি ঘটালে, কোনো অবস্থায় কোনো সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না সে যত বড়, যে দলেরই হউক না কেন, যত প্রভাবশালীই হউক না কেন।

তিনি প্রশাসনকে আইনশৃঙ্খলা নিযন্ত্রণে রাখতে কঠোর হওয়ার নির্দেশ দেন।

তিনি রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলেন, আপনারা রাজনীতি করেন, কিন্তু আইনশৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় দেওয়া হবে না।

এর আগে উপদেষ্টা ঢাকা ব্যাংকের উদ্যোগে ৬০ কৃষকের মধ্যে কৃষিজ যন্ত্রপাতি পাওয়ার টিলার এবং শ্যালো মেশিন হস্তান্তর করেন


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর