সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

শিল্পে উৎপাদিত পণ্যকে বিশ্বমানের করতে হবে: সাখাওয়াত হোসেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ শিল্পে উৎপাদিত পণ্যকে বিশ্বমানের করার তাগিদ দিয়েছেন। 

তিনি বলেন, বাংলাদেশের মোট রপ্তানি আয়ের শতকরা ৮৪ ভাগ অর্জিত হয় আরএমজি খাত থেকে। পোশাক রপ্তানিতে বাংলাদেশ এখন বিশ্বে দ্বিতীয়।

পোশাক খাতের এ অভূতপূর্ব সাফল্যের পিছনে গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং খাতের যে বিরাট অবদান রয়েছে উল্লেখ করে উপদেষ্টা আরো বলেন, এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ শিল্পে উৎপাদিত পণ্যকে বিশ্বমানের করতে হবে।

উপদেষ্টা সাখাওয়াত গতকাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) আয়োজিত গ্যাপেক্সপো মেলার সমাপনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।  এক তথ্য বিবরণীতে আজ একথা জানানো হয়।

ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন আরো বলেন, বর্তমানে শতভাগ রপ্তানিমুখী ২ হাজার ১ শত গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প প্রতিষ্ঠান বিজিএপিএমই-এর সদস্য। এ সমস্ত সদস্য প্রতিষ্ঠানের মোট বিনিয়োগ ৪০ হাজার কোটি টাকার ওপরে, কর্মরত জনবল ৭ লক্ষাধিক আর ভ্যালু এডিশন ৩০ থেকে ৪০ শতাংশ।

তিনি বলেন, বিগত অর্থবছরে মোট রপ্তানি ৬ দশমিক ৮৪ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে ১ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলার সরাসরি রপ্তানি। বর্তমানে ১৮টি দেশে গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং এর ২১ ধরনের পণ্য সরাসরি রপ্তানি হচ্ছে বাংলাদেশ থেকে। এটি এ সেক্টরের একটি বিরাট অর্জন।

ড. এম সাখাওয়াত হোসেন আরো বলেন, দেশকে স্বৈরাচার মুক্ত করতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে ২ হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছেন। দেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য বিগত স্বৈরাচারী সরকার অর্থ পাচার করেছে। তারা ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে পুরো ব্যাংকিং সেক্টরকে কলাপস করেছে। গার্মেন্টস সেক্টর নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এ সেক্টরকে বাঁচাতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিরলস কাজ করে যাচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর