সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

সীমান্ত সমস্যা নিয়ে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন

বাংলাদেশ-ভারত সীমান্তে সাম্প্রতিক ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আলোচনা করার জন্য ঢাকা বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে।

দুই প্রতিবেশী দেশের সীমান্তে বিরোধ ও উত্তেজনা বৃদ্ধির খবরের পর হাইকমিশনার ভার্মাকে  রোববার বিকাল ৩টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করতে দেখা গেছে।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেন। প্রায় ৪৫ মিনিট ধরে তাদের এ বৈঠক চলে।

বৈঠকের পর ভার্মা সাংবাদিকদের বলেন, ‘নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে আমাদের বোঝাপড়া হয়েছে। আমাদের দুটি সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ ও বিজিবি এই বিষয়ে যোগাযোগ করেছে। আমরা আশা করছি, সমঝোতা বাস্তবায়ন করা হবে এবং অপরাধ দমনে সহযোগিতামূলক পদ্ধতি গ্রহণ করা হবে।’

রাষ্ট্রদূত আরও বলেন, তিনি ও পররাষ্ট্র সচিব সীমান্তে অপরাধ, চোরাচালান ও অপরাধীদের চলাচল বন্ধ নিশ্চিত করতে এবং পাচারের চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবিলা করার জন্য ভারতীয় প্রতিশ্রুতি নিয়েও আলোচনা করেছেন।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মন্ত্রণালয়কে পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে।

বিষয়টি সমাধানের জন্য ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করা হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর