বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’র সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত নয়

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ দলের তিন নেতাকে আমন্ত্রণ জানানোর বার্তা দিয়েছে বিএন‌পি। তবে ঢাকার মার্কিন দূতাবাস বলছে, ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ নামে কোনো অনুষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত নয়।

শ‌নিবার (১১ জানুয়া‌রি) রাতে ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইভেলি  এ তথ্য জা‌নিয়েছেন।

স্টিফেন ইভেলি বলেন, আইআরএফ শীর্ষ স‌ম্মেলন বা ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’-এর আয়োজন বা অর্থায়ন মার্কিন যুক্তরাষ্ট্রের নয়। আইআরএফ শীর্ষ স‌ম্মেলনটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং অংশীদার সরকারগুলোর দ্বারা বার্ষিক আয়োজিত আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা মন্ত্রিসভা থেকে আলাদা, যা জার্মান সরকার বার্লিনে ১০-১১ অক্টোবর (২০২৪) আয়োজন করেছিল।

মুখপাত্র বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতাসহ দেশে ও বিশ্বজুড়ে মানবাধিকার, মৌলিক স্বাধীনতার সুরক্ষায় সরকার এবং নাগরিক সমাজের অংশগ্রহণকে স্বাগত জানায়।

তি‌নি বলেন, মার্কিন সরকার এবং স্টেট ডিপার্টমেন্ট আইআরএফ সামিট বা ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’-এর পরিকল্পনা, আমন্ত্রণ এবং অংশগ্রহণকারীদের পরিচালনা বা প্রভাবিত করে না।

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ আমন্ত্রণ পাওয়ার তথ‌্য শনিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান। শুক্রবার (১০ জানুয়ারি) দলটি আমন্ত্রণপত্র পে‌য়ে‌ছে ব‌লে জানানো হ‌য়ে‌ছে।

শায়রুল কবির খান বলেন, ডোনাল্ড ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’-এর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটি সদস্য এবং চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামী ৫-৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ইউএস কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হবে।-ঢাকা পোস্ট


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর