সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

ঢাকা মেডিকেল কলেজ মর্গে গণঅভ্যুত্থানে শহিদদের ছয় মৃতদেহ এখনও সনাক্ত হয়নি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকারী ছয় শহিদের মৃতদেহের সন্ধান পেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি দল। তবে এখনও তাদের পরিচয় জানা যায়নি।

স্পেশাল সেলের সেক্রেটারি হাসান ইমাম বাসসকে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় আমাদের স্পেশাল সেলের একটি দল ঢামেক ফরেনসিক মর্গে অজ্ঞাত এই ছয়টি লাশের বিষয়ে জানতে পারে। পুলিশও বিষয়টি নিশ্চিত করেছে।

লাশের বিবরণ নিম্নরূপ: অজ্ঞাত পুরুষ (২০), অজ্ঞাত পুরুষ (২৫), অজ্ঞাত পুরুষ (২২), অজ্ঞাত মহিলা (৩২), অজ্ঞাত পুরুষ (৩০) ও এনামুল নামের এক ব্যক্তি (২৫)।

চিকিৎসকরা মৃতদেহের ময়নাতদন্ত করেছেন ও দেখেছেন যে প্রথম পাঁচজন আঘাতের কারণে মারা গেছেন, আর এনামুল উঁচু স্থান থেকে পড়ে মারা গেছেন।

হাসান ইমাম আরও বলেন, লাশ শনাক্তের বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলেছি। শাহবাগ থানা পুলিশ বলছে লাশগুলো বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শহিদদের। তবে কখন তারা মারা গেছেন বা কখন তাদের মৃতদেহ ঢামেক হাসপাতালে আনা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ সেল উল্লিখিত নিখোঁজ ব্যক্তিদেরর সন্ধানদাতাদের  ০১৬২১৩২৪১৮৭ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর