শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

যমুনা রেল সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে আজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫, ১২:০৮ অপরাহ্ন

দীর্ঘ প্রতিক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় রেলওয়ে সেতুর ওপর দিয়ে পূর্ণ গতিতে চলবে ট্রেন। আজ রোববার ও আগামীকাল সোমবার সকালে পরীক্ষামূলকভাবে দুটি ট্রেন সেতু পূর্ব থেকে পশ্চিম ও পশ্চিম থেকে পূর্বপাড়ে চলাচল করবে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি  নিশ্চিত করেছেন যমুনা নদীর ওপরে নির্মিত রেলওয়ে সেতুটির প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান।

তিনি বলেন, এর আগে গত ২৬ নভেম্বর আমরা সর্বোচ্চ ৪০ কি.মি গতিসীমায় রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়েছে। আগামীকাল পূর্ণ গতি দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হবে।

আমরা মূলত আগামীকাল ও পরশুদিন এ দুদিন সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়ে দেখবো সেতু পূর্ণ গতিতে ট্রেন চালানোর জন্য প্রস্তুত কিনা বা কোথাও কোনো সমস্যা ধরা পড়ে কিনা। যদি না পড়ে তাহলে ভালো। আর যদি কোথাও আমাদের কাছে সমস্যার মনে হয় সেটি ঠিক করা হবে।

আল ফাত্তাহ বলেন, এ সময় রেলওয়ে সেতুর পূর্ব পাড় থেকে একটি ও পশ্চিম পাড় থেকে আরেকটি ট্রেন অপর প্রান্তে যাতায়াত করবে। অর্থাৎ দুইটি লাইনে দুইটি আলাদা ট্রেন চলাচল করবে।

তিনি আরও বলেন, রোববার  আমরা উপস্থিত থেকে পরীক্ষা করব এবং পরেরদিন (সোমবার) রেলওয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারাও আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন।

সেতু উদ্বোধনের ব্যাপারে তিনি  বলেন, পরীক্ষামূলক ট্রেন চলাচল সফল হলে এরপর আমরা সকল কাগজপত্র জমা করব। সেই অনুযায়ী কর্তৃপক্ষ উদ্বোধনের সময় নির্ধারণ করবেন। সেটা আগামী মাসের (ফেব্রুয়ারি) মাঝামাঝি বা শেষের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রকল্প সূত্রে জানা যায়, ২০২০ সালের আগস্ট মাসে ৯ হাজার ৭৩৪ দশমিক ৭ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। পরবর্তী সময়ে এ ব্যয় বেড়ে দাঁড়ায় ১৬ হাজার ৭৮০ দশমিক ৯৬ কোটি টাকা। যার ১২ হাজার ১৪৯ দশমিক ২ কোটি টাকা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ঋণ হিসেবে দিয়েছেন। এ প্রকল্পের মূল নির্ধারিত সময় ছিল জুলাই ২০১৬ থেকে ডিসেম্বর ২০২৩। কিন্তু প্রথম সংশোধনে এ সময়সীমা ডিসেম্বর ২০২৪ এ স্থানান্তরিত করা হয়। এর আগে ২০১৬ সালের ৬ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটি অনুমোদ দেয়।

এরপর গত ২৬ নভেম্বর সর্বোচ্চ ৪০ কি.মি গতিসীমায় রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে প্রথম ট্রেন চলে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর