শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : শওকত আলী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫, ১১:৫০ অপরাহ্ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী বলেছেন, পুলিশিংকে ফলপ্রসূ এবং সমাজ থেকে অপরাধ দূর করতে হলে শুধু পুলিশ নয়, জনগণকেও এগিয়ে আসতে হবে। 

তিনি বলেন, অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আজ শনিবার বিকেলে বনানী মডেল স্কুল মাঠে পুলিশ, ছাত্র-জনতা ও নাগরিকরা সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, আমরা নিপীড়ক পুলিশ হতে চাই না, আমরা জনগণের পুলিশ হতে চাই। জনগণকে তাদের কাঙ্খিত সেবা দিয়ে প্রমাণ করতে চাই আমরা তাদের প্রকৃত বন্ধু। আমরা জনগণকে সাথে নিয়ে এই সমাজকে অপরাধমুক্ত করতে চাই।

মাদক, চাঁদাবাজ ও দখলবাজদের তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে তিনি  বলেন, এদের তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন। আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এই সকল অপরাধীদের বিরুদ্ধে সামাজিকভাবেও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে মাদক। এক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে লড়াই করতে হবে। প্রতিটি পরিবারের দায়িত্ব হচ্ছে তার প্রত্যেক সদস্যকে নজরে রাখা ও সচেতন করা।

মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও বনানী থানা এলাকার বিশিষ্ঠ ব্যক্তিবর্গ  অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তারেক মাহমুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় গুলশান বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় সংগঠনের নেতারা এবং ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর