শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

কমলাপুর রেলস্টেশন বোর্ডে অশ্লীল ছবি প্রদর্শনের ঘটনায় একজন বরখাস্ত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের তথ্য প্রদর্শনীর জন্য স্থাপিত ডিসপ্লে বোর্ডে অশ্লীল ছবি প্রদর্শিত হওয়ায় একজনকে বরখাস্ত করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনাকাঙ্ক্ষিত এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ডিসপ্লে বোর্ড পরিচালনার দায়িত্বে থাকা বেসরকারি সংস্থা সহজ ডট কমের মাহফুজুর রহমান নয়ন নামের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সেই সাথে ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক কর্তৃক তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। কমিটির সদস্যরা হলেন- ডিভিশনাল কমার্শিয়াল অফিসার-ঢাকা, ডিভিশনাল সিগন্যাল অ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ার-ঢাকা এবং ডিভিশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার-ঢাকা।

উল্লেখ্য যে, গত ২৮ ডিসেম্বর দিবাগত রাত ২টা ১০ মিনিট থেকে ২টা ৩৫ মিনিট পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের তথ্য প্রদর্শনের জন্য স্থাপিত ডিজিটাল ডিসপ্লে বোর্ডে অশ্লীল ছবি ভেসে উঠে। ফলে স্টেশনে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষের নজরে এলে তারা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর