বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানের বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে সম্পৃক্ততার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরফান সোলতানির ফাঁসি বুধবার (১৪ জানুয়ারি) কার্যকর করা হয়নি। তার পরিবারের এক সদস্য ও নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন হেনগো নিশ্চিত করেছে এই তথ্য।

নিরাপত্তাজনিত কারণে পুরো নাম প্রকাশ করতে অনিচ্ছুক এরফানের এক স্বজন সোমায়েহ সিএনএনকে বলেন, নির্ধারিত সময় অনুযায়ী এদিন সকালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। তবে তিনি জানান, সাজা বাতিলও করা হয়নি এবং এ বিষয়ে তারা এখনও পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছেন।

মার্কিন গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, অন্যদিকে নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন হেনগো বুধবার গভীর রাতে এক প্রতিবেদনে জানায়, এরফান সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে।

হেনগোর তথ্য অনুযায়ী, ২৬ বছর বয়সী এরফান সোলতানিকে গত বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের মাত্র চার দিনের মধ্যেই তার পরিবারকে জানানো হয় যে তার মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ নির্ধারণ করা হয়েছে।

একইদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ফাঁসি কার্যকরের কোনো পরিকল্পনা নেই ইরানের।’ তবে এই তথ্যের সূত্র খোলাসা করেননি তিনি। শুধু বলেছেন, ‘অন্য প্রান্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র’ থেকে এ তথ্য পেয়েছেন ট্রাম্প।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর