শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

হাদি গুলিবিদ্ধের ঘটনা বিচ্ছিন্ন, আইন-শৃঙ্খলার অবনতি হয়নি: সিইসি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৪:২০ অপরাহ্ন

দেশে মাঝেমধ্যে দুই একটা খুন-খারাবি হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ইয়ুথ ভোটার অনুষ্ঠান উদ্বোধনের পর একথা বলেন তিনি।

সিইসি প্রশ্ন রাখেন, আইন-শৃঙ্খলার অবনতি হলো কোথায়? আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার এবং সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার প্রসঙ্গ টেনে সিইসি বলেন, এ ধরনের ঘটনা তো সবসময় ছিল। আগে আহসানউল্লাহ মাস্টারের সঙ্গেও এরকম হয়েছে। এ ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এটা নতুন কিছু না।

সব শঙ্কা দূর করে নির্বাচন হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন সিইসি।

তিনি আরও বলেন, প্রথমবারের মত একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট। এবার পোস্টাল ব্যালটও অন্তর্ভুক্ত করা হয়েছে। এবারের নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন। ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর