সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন

সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের জন্য প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড প্রদানে গঠিত প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সিদ্ধান্তে কেউ সংক্ষুব্ধ হলে আপিল করার সুযোগ রাখতে ‘প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি’ গঠন করেছে অন্তর্বর্তী সরকার। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালার উপ-অনুচ্ছেদ ৪.৪ অনুযায়ী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাকে সভাপতি এবং প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীরকে সদস্য সচিব করে সাত সদস্যের এই আপিল কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর, দৈনিক নয়াদিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, এনটিভির বার্তা সম্পাদক এফ. এম. মোয়াজ্জেম হোসেন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী।

কমিটির কার্যপরিধিতে উল্লেখ করা হয়েছে, আপিলের আবেদন পাওয়ার ৩০ দিনের মধ্যে কমিটি তা নিষ্পত্তি করবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর