মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১:০৩ অপরাহ্ন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’-কে দেওয়ার প্রক্রিয়া বাতিলসহ চার দফা দাবিতে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 

এর আগে, গতাকল শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চূড়ান্ত আন্দোলনের ডাক দেয় সংগঠনটি। এর ফলে আজ সকাল থেকেই বন্দরের ভেতরে ও বহির্নোঙরে পণ্য খালাসসহ সব ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা তাঁদের দাবিনামা তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে: ১. ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চলমান ইজারা চুক্তি অবিলম্বে বাতিল করা। ২. চট্টগ্রাম বন্দরের বর্তমান চেয়ারম্যানকে প্রত্যাহার। ৩. আন্দোলনে যুক্ত শ্রমিক-কর্মচারী নেতাদের ওপর জারি করা শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার ও তাঁদের স্বপদে পুনর্বহাল। ৪. নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও সব ধরনের হয়রানি বন্ধ করা।

এসময় পরিষদের নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা সরকারকে দাবি মেনে নেওয়ার জন্য যথেষ্ট সময় দিয়েছি। কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”

তাঁরা আরও জানান, ইতিপূর্বে আন্দোলনের সময় বন্দরের বহির্নোঙরের কার্যক্রম সচল রাখা হলেও, এবারের কর্মসূচিতে কোনো ছাড় দেওয়া হবে না। অর্থাৎ, বন্দর জেটির পাশাপাশি বহির্নোঙরে অবস্থানরত জাহাজ থেকেও পণ্য খালাস সম্পূর্ণ বন্ধ থাকবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে এক বৈঠকের পর দাবি পূরণের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছিল সংগ্রাম পরিষদ। তবে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ না পাওয়ার অভিযোগ তুলে মাত্র দুই দিনের মাথায় আবারও রাজপথে নামলেন বন্দর সংশ্লিষ্টরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না কোনো শ্রমিক বা কর্মচারী।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর