মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা ওয়াসার এমডি ও ডিএসসিসির প্রশাসককে বদলি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১১:১৬ অপরাহ্ন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে মো. শাহজাহান মিয়াকে সরিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

এর আগে, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি শাহজাহান মিয়াকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বপালনের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটির প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। এর প্রায় দুই মাস পর ১৮ মে এই কর্মকর্তাকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকেরও দায়িত্ব দিয়েছিল সরকার।

স্থানীয় সরকার বিভাগের মতো বড় জায়গায় দায়িত্বপালনের পাশাপাশি রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ সেবা সংস্থার দায়িত্ব এক ব্যাক্তিকে দিয়ে পরিচালনা নিয়ে নানা মহলে সমালোচনা ছিল। তবে কেন এই কর্মকর্তাকে হঠাৎ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর