সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

প্রবীণদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে : উপদেষ্টা শারমীন এস মুরশিদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫, ৪:৩০ অপরাহ্ন

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, প্রবীণদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। দেশে বহু দক্ষ, অভিজ্ঞ ও মেধাবী প্রবীণ রয়েছেন, কিন্তু তাদের দক্ষতা, অভিজ্ঞতাকে কোথাও কাজে লাগানো হচ্ছে না। বিশাল এ প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে সেবামূলক কাজ করতে হবে। তাদের দক্ষতা, মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে।

শনিবার (১ মার্চ) আগারগাঁও প্রবীণ হিতৈষী ভবনে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান (বাইগাম)-এর কার্যনির্বাহী কমিটির ত্রিবার্ষিক নির্বাচনে (২০২৫-২০২৭) নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন উপদেষ্টা।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শামসুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক এবং বাইগাম এর প্রশাসক মো. মোশাররফ হোসেন, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. ইন্তেজার রহমান, এ সঙ্ঘের পরিচালক (প্রশাসন) কর্নেল লোকমান আলী এবং বাইগামের আজীবন সদস্যরা বক্তৃতা করেন।

উপদেষ্টা বলেন, আমরা যারা প্রবীণ অনেক বছর দুঃখ ও কষ্ট পেরিয়ে আজ হাসিমুখে একসাথে এসে দাঁড়িয়েছি। ৭১ সালে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা দেশ স্বাধীন করেছি, আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকলে প্রবীণ হিতৈষীদের উন্নয়ন সম্ভব হবে।

শারমীন এস মুরশিদ বলেন, মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে পরিবার পরিজন নিয়ে শান্তিময় সুন্দর সম্মানজনক অবস্থায় দিন কাটানো। এরকম পরিবেশ বা সম্মানজনক অবস্থা যখন পান না, তখন প্রবীণ বয়সে তারা বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় ভুগতে থাকেন। এ জন্য দক্ষ, অভিজ্ঞ ও মেধাবী প্রবীণদের সমন্বয়ে একটি কমিউনিটি দাঁড় করাতে হবে যাতে প্রবীণরা সেবামূলক কাজ করতে পারেন।

উপদেষ্টা আরও বলেন, দীর্ঘ দুটি বছর এই প্রতিষ্ঠানের নির্বাচিত কমিটি ছিল না। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রশাসক নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটিতে নির্বাচনের মাধ্যমে একটি স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হয়েছে।

তিনি বলেন, প্রয়োজনীয় অর্থের অভাবে সঙ্ঘের হাসপাতাল ও নিবাসটি পরিচালনায় ক্ষেত্রে আর্থিক দুর্বলতা রয়েছে, যা থেকে মন্ত্রণালয়ের সহযোগিতায় উত্তরণ করা সম্ভব। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি ।

অনুষ্ঠানে উপদেষ্টা নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ১৯ জন সদস্যদের শপথ বাক্য পাঠ করান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর