বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও স্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারেক রহমান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় নেতৃত্ব দিয়েছে পাকিস্তান: শাহবাজ শরিফ ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি ঢাকায় নিরাপত্তা জোরদার, বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন অবশেষে হরমুজ প্রণালি পাড়ি দিলো ‘বাংলার জয়যাত্রা’, প্রধানমন্ত্রীকে নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পোস্ট ‘আমার বন্ধু মহাজাদু জানে’ জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ বিশ্বব্যাপী পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের এমবাপ্পের জোড়া গোলে নক আউট পর্বে ফ্রান্স

২০২৬-২৭ বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৫:০৮ অপরাহ্ন

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিভিন্ন পণ্য ও খাতে কর, শুল্ক এবং ভ্যাট বৃদ্ধির উদ্যোগ নেওয়া হতে পারে। ফলে কিছু ভোগ্যপণ্য, আমদানিনির্ভর পণ্য ও বিলাসী সামগ্রীর দাম বাড়ার আশঙ্কা রয়েছে।

আগামী  বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট উত্থাপন করা হবে। জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট পেশ করবেন।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের বাজেটের সম্ভাব্য আকার হতে যাচ্ছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। যেখানে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা এবং সামগ্রিক বাজেট ঘাটতি থাকতে পারে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সাড়ে ৬ শতাংশ এবং মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে বেঁধে রাখার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য প্রায় ৩ লাখ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে।

যেসব পণ্যের দাম বাড়তে পারে 

সিগারেট ও নিকোটিনজাত পণ্য
প্রস্তাবিত বাজেটে সিগারেটের সব স্তরের মূল্যসীমা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে নিকোটিন পাউচ, সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামালের ওপর ৩০০ শতাংশ এবং নিকোটিনের ওপর ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক বাড়ানো হতে পারে। এর ফলে সিগারেট ও নিকোটিনজাত পণ্যের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

সম্ভাব্য মূল্যসীমা:

  • নিম্নস্তরের ১০ শলাকার প্যাকেট: ৬২ টাকা
  • মধ্যম স্তর: ৯২ টাকা
  • উচ্চ স্তর: ১৬০ টাকা
  • অতি-উচ্চ স্তর: ২১০ টাকা

অ্যালকোহল
দেশে উৎপাদিত অ্যালকোহলের ওপর লিটারপ্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের প্রস্তাব রয়েছে। এতে এ ধরনের পণ্যের মূল্য বৃদ্ধি পেতে পারে।

কাজুবাদাম
কাজুবাদাম আমদানির শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে। ফলে আমদানিকৃত কাজুবাদামের বাজারদর বাড়তে পারে।

হিমায়িত মাছ
উচ্চমূল্যের আমদানিকৃত হিমায়িত মাছের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হতে পারে। এতে এসব মাছের খুচরা মূল্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

রড ও নির্মাণসামগ্রী
মাইল্ড স্টিল (এমএস) রডসহ সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন পর্যায়ে কর ও ভ্যাট প্রায় ১০ শতাংশ বাড়ানো হতে পারে। এর প্রভাব নির্মাণ খাতেও পড়তে পারে।

বিলাসী ও আমদানি পণ্য
বিদেশি প্রসাধনী, বিলাসী পণ্য, আমদানি করা উচ্চমূল্যের খাদ্যপণ্য এবং নতুন ১০টি পণ্যের আমদানি পর্যায়ে ২০ শতাংশ ভ্যাট আরোপ করা হতে পারে। ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর