বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
৪০ বছর পর ফুটবল বিশ্বকাপে ইরাক রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর

দ্য হানড্রেডে দল পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১:০৯ পূর্বাহ্ন

আগামী ৫ আগস্ট থেকে মাঠে গড়াবে দ্য হান্ড্রেডের এবারের আসর। টুর্নামেন্ট শুরুর মাস পাঁচেক বাকি থাকতেই শুরু হয়ে গেছে দল গুছানোর কাজ। আজ অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। যেখানে ২৯ বাংলাদেশি ক্রিকেটার নাম দিলেও কেউই দল পাননি।

টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ২০ হাজার পাউন্ডের ভিত্তিমূল্যে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে নাম ছিল সাকিবের।

বাংলাদেশি অলরাউন্ডারের পরেই ৬৩ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে ছিলেন লেগ স্পিনার রিশাদ। অন্যদিকে ৫২ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে ছিলেন তিন ক্রিকেটার। তারা হচ্ছেন লিটন দাস, তাওহিদ হৃদয় ও শেখ মাহাদী।ভিত্তিমূল্য ৪১ হাজার ৫০০ পাউন্ডের ক্যাটাগরিতে ছিলেন চার ক্রিকেটার।

তারা হচ্ছেন তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরীফুল ইসলাম। নির্দিষ্ট ভিত্তিমূল্য ছাড়াই বাকি ২০ ক্রিকেটার হচ্ছেন খালেদ আহমেদ, নাসুম আহমেদ, আলিস আল ইসলাম, জাকের আলী অনিক, এনামুল হক বিজয়, শামীম হোসেন পাটোয়ারি, ইবাদত হোসেন চৌধুরী, জাকির হাসান, সাইফ হাসান, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, হাসান মাহমুদ, রুয়েল মিয়া, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, রনি তালুকদার ও মোহাম্মদ সাইফউদ্দিন।

 

বাংলাদেশের মতো দল পাননি পাকিস্তানের ৪৫ ক্রিকেটারও। আগামী ৫ আগস্ট টুর্নামেন্টেটি শুরু হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর