মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা প্রথমবারের মতো বাংলাদেশে যুক্ত হয়েছে স্পিন বোলিং মেশিন ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা সরকারের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ড. ইউনূস যাকে যেখানে বসিয়েছেন তারা ঠিকঠাক কাজ করেননি: জাহিদ হোসেন একনেকের প্রথম বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

স্বেচ্ছাসেবক লীগ নেত্রী আয়েশা আটক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

পুলিশের বিশেষ অভিযানে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাবেক মহিলা বিষয়ক সহসম্পাদিক আয়েশা সিদ্দিকা ময়নাকে (৪০) আটক করা হয়েছে।

সোমবার (২৩ জুন) সন্ধ্যায় রাজধানীর আদাবর এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আদাবর থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে নিজ বাসা থেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক মহিলাবিষয়ক সহ-সম্পাদিকা আয়েশা সিদ্দিকা ময়নাকে আটক করা হয়েছে।

আয়েশা সিদ্দিকা ময়না আদাবর এলাকার বীর মুক্তিযোদ্ধা চাঁনমিয়ার মেয়ে। তার স্বামীর নাম মাহমুদুল হাসান সাইদ।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিষয়ে যাচাই-বাছাই চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান মেহেদী হাসান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর