সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

মব নিয়ন্ত্রণ করায় পুরস্কার পেলেন ধানমন্ডি থানার সেই ওসি

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৩:৩২ অপরাহ্ন

পেশাদারিত্ব ও ধৈর্য্য সহকারে মব নিয়ন্ত্রণের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতিস্বরূপ ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ক্যশৈন্যু মারমাকে বিশেষভাবে পুরস্কৃত করেছেন ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

আজ বুধবার (২১ মে) নিজ কার্যালয়ে ডেকে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জকে বিশেষভাবে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

এসময় ডিএমপি কমিশনার ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ভূয়সী প্রশংসা করেন এবং পরিস্থিতি বুঝে উত্তেজিত জনতা (মব) সামাল দেওয়ার এই দৃষ্টান্ত সকল পুলিশ সদস্যদের অনুকরণীয় মর্মে অভিমত ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ১৯ মে মধ্যরাতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে এক প্রকাশকের ধানমন্ডির বাসায় ঢোকার চেষ্টা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সদস্য। এরপর ৯৯৯ লাইনে ফোন দিয়ে সাহায্য চাইলে ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা সেখানে আসেন। এসময় তারা ওই ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য বলেন। মামলা না থাকায় ওসি গ্রেপ্তারে অপরাগতা প্রকাশ করলে ওই তিন ব্যক্তি পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ওই তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে ২০ মে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হান্নান মাসউদ থানায় গিয়ে ওই তিনজনকে তার জিম্মায় ছাড়িয়ে আনেন। এ ঘটনায় এনসিপির পক্ষ থেকে হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর