বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

সোহানের রেকর্ড দ্রুততম সেঞ্চুরিতে উড়ে গেল হংকং

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৫:২০ অপরাহ্ন

বাংলাদেশের  টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করলেন হাবিবুর রহমান সোহান।

আজ শনিবার ( ১৫ নভেম্বর) এশিয়া কাপে হংকং চায়নার বিপক্ষে এই রেকর্ড গড়েছেন তিনি। রান তাড়া করতে গিয়ে মাত্র ৩৫ বলে সেঞ্চুরিটা পূরণ করেছেন তিনি।

কাতারের দোহাতে ‘এ’ গ্রুপের ম্যাচে হংকং বাংলাদেশকে দিয়েছিল ১৬৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য। তবে সোহানের তাণ্ডবে বাংলাদেশ সেই লক্ষ্য তাড়া করে ফেলেছে ৫৪ বল হাতে রেখে।

প্রথম ওভারে তিন ছক্কা দিয়ে শুরু সোহান ঝড়ের। দ্বিতীয় ওভারে তিন চারের সঙ্গে আরও একটি ছক্কা। এরপর থেকে পাওয়ার প্লের প্রতি ওভারেই বড় বড় রান তুলেছেন তিনি।

শুরুর ৬ ওভার শেষেই বাংলাদেশের রান ছিল ১০৭। সবচেয়ে কম খরচে ওভার থেকেও রান এসেছে ১৩।

গতকাল এশিয়া কাপ ইমার্জিং স্টার্সে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বৈভব সূর্যবংশী করেছিলেন ৩২ বলে সেঞ্চুরি। এক পর্যায়ে মনে হচ্ছিল সেটাও বুঝি ছুঁয়ে ফেলবেন। ৩১ বলে রান ছিল তার ৯৬, তবে পরের ৪ রান নিতে তিনি খেলেন আরও ৪ বল।

তবে ৩৫ বলে সেঞ্চুরি করেও বাংলাদেশের রেকর্ডটা ভেঙে দিয়েছেন সোহান। যে কোনো ধরনের ক্রিকেটে এটিই এখন দেশীয় কোনো ব্যাটারের দ্রুততম সেঞ্চুরি। এর আগে এই রেকর্ডটা ছিল পারভেজ হোসেন ইমনের, ২০২০ সালে তিনি ৪২ বলে সেঞ্চুরি করে রেকর্ডটা গড়েছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর