বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আনিসুর রহমান সাময়িক বরখাস্ত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৩:১৩ অপরাহ্ন

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানকে সাময়িকভাবে চাকুরী হতে অব্যাহতি দেওয়া হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব (প্রশাসন-২) এস, এম, এরশাদুল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশে বলা হয়েছে, আইন ও বিচার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান এর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) ৩(গ) বিধিমতে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে আনীত অভিযোগ গুরুতর এবং অভিযোগ পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে তাঁকে অবিলম্বে সাময়িকভাবে বরখাস্ত করা যুক্তিযুক্ত ও অপরিহার্য মর্মে কর্তৃপক্ষের নিকট প্রতীয়মান হয়েছে।

আদেশে বলা হয়েছে, আইন ও বিচার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান-কে সরকারী কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২ অনুযায়ী সাময়িকভাবে চাকুরী হতে বরখাস্ত করা হলো।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর