রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভুয়া অ্যাপের নিয়ন্ত্রণে স্মার্টফোন, কয়েক মিনিটেই খালি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট যাদের উপর কোরবানি ওয়াজিব হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়ের স্থানে জাদুঘর করার পরিকল্পনা ইরানের রাজধানীতে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে : ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার ছাত্রদল কর্মী আশিক হত্যাচেষ্টা: হাসিনা-কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ডিসিদের পেশাদারত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬, ৪:১৭ অপরাহ্ন

সম্প্রতি বিভিন্ন জেলার হাওড় এলাকায় ধানের জমিতে পানি ঢুকে যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, সরকার তাদের তিন মাস সহায়তা দেবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।  

আজ রোববার (৩ মে) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে কোরবানির পশুর চাহিদা, সরবরাহ এবং পরিবহন নিশ্চিতকরণ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘হাওড় এলাকায় কিছু ফসল নষ্ট হলেও তা খুব বড় পরিমাণ নয়। তারপরও যে সব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তিন মাস সহায়তা দেবে সরকার।’

তিনি আরও বলেন, ‘হাওড় এলাকায় ফসল রক্ষায় বেরিবাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ভবিষ্যতে এমন ক্ষতি কমাতে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকার কাজ করছে।’

কোরবানির ঈদ প্রসঙ্গে মন্ত্রী জানান, চলতি বছর কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। অন্যদিকে কোরবানির চাহিদা ধরা হয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি।

তিনি বলেন, ‘চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় চলতি বছর দেশে ২২ লাখ ২৭ হাজারের বেশি গবাদিপশু উদ্বৃত্ত থাকতে পারে। ফলে কোরবানির পশু নিয়ে কোনো সংকট তৈরি হওয়ার আশঙ্কা নেই।’

সীমান্ত দিয়ে কোরবানির পশু যাতে অবৈধভাবে দেশে ঢুকতে না পারে সেজন্য সরকার কঠোর নজরদারি করবে বলেও জানিয়েছেন প্রাণিসম্পদ মন্ত্রী। তিনি বলেন, ‘সীমান্তে বিজিবি, পুলিশসহ কঠোর নজরদারি করা হবে। কোনো অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না।’

মন্ত্রী আরও জানান, হাট এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। সাদা পোশাকেও দায়িত্ব পালন করবে। অনলাইনে পশু বেচাকেনায় খাজনা বা হাসিল দিতে হবে না। কোরবানির পশুর ট্রাকে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে থাকবে সরকার। এরই মধ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর