সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

প্রবাসী ভোটার নিবন্ধনে অঞ্চলভিত্তিক সময়সীমা থাকছেনা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৮:০০ অপরাহ্ন

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধনের ক্ষেত্রে অঞ্চলভিত্তিক সীমাবদ্ধতা এবং পাঁচ দিনের সময়সীমা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই ঘোষণার ফলে এখন থেকে প্রবাসীরা বিশ্বের যেকোনো স্থান থেকে, যেকোনো সময় নিবন্ধন করতে পারবেন। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য নিবন্ধন করতে পারবে।

বুধবার (২৬ নভেম্বর) ইসি সচিবালয়ে টিকটক এর প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, পূর্বনির্ধারিত পদ্ধতিতে বিশ্বকে আটটি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলের জন্য ৫ দিন করে সময় নির্ধারণ করা হয়েছিল। তবে আজ রাত ১২টার পর এমন নির্ধারিত কিছু থাকছে না।

তিনি আরও বলেন, প্রবাসীরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে তাদের সুবিধামত সময়ে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। নিবন্ধনের শেষ তারিখ ১৮ ডিসেম্বর অপরিবর্তিত থাকবে।

নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত করার ফলে কিছু কারিগরি ত্রুটি দেখা যেতে পারে উল্লেখ করে সচিব বলেন, ঠিকানা কাঠামোর কারণে কিছু জায়গায় ওটিপি পৌঁছায়নি— এমন সমস্যা পাওয়া গেছে। যেসব ত্রুটি পাওয়া যাবে, সেগুলো তাৎক্ষণিকভাবে সংশোধনের চেষ্টা করা হবে।

একই দিনে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের পুরো প্রক্রিয়াকে আরও দক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে মক ভোটিং আয়োজনের কথাও জানান ইসি সচিব।

তিনি বলেন, আগামী শনিবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং করবো। এই মক ভোটিংয়ের ফলাফলের ওপর ভিত্তি করে— কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি, সমন্বয় প্রয়োজন কি না, এবং ভোটকক্ষ বা জনবল বাড়ানো বা কমানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনে গতকাল অধ্যাদেশ জারি হয়েছে উল্লেখ করে ইসি সচিব বলেন, দায়িত্বের (গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজনের) আভাস পাওয়ার পর থেকেই আমরা মানসিক প্রস্তুতি নিয়েছি। কাগজে-কলমে ও মাঠপর্যায়ের প্রস্তুতিও আগেই শুরু করা হয়েছে। আপনারা বরং খুশি হবেন যে, আমরা অগ্রিম প্রস্তুতি নিয়ে কাজ এগিয়ে রাখছি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর