বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

বাংলাদেশের হাইকমিশনারকে তলবের পর বিবৃতিতে যা জানালো ভারত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৪:২৬ অপরাহ্ন

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) তাকে ডেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ভারতের অবস্থান জানানো হয়। পরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত জানায়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে কিছু উগ্রবাদী গোষ্ঠীর কর্মকাণ্ড নিয়ে তাদের বিশেষ উদ্বেগ রয়েছে। এসব গোষ্ঠী ঢাকায় অবস্থিত ভারতীয় মিশনকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি তৈরি করার পরিকল্পনার ঘোষণা দিয়েছে—এ বিষয়টি হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

এ সময় ভারত স্পষ্টভাবে জানায়, বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে উগ্রবাদী মহল যে ‘ভুল বয়ান’ বা বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানোর চেষ্টা করছে, ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। একই সঙ্গে ভারতীয় পক্ষ দুঃখ প্রকাশ করে জানায়, অন্তর্বর্তী সরকার এখনো এসব ঘটনার বিষয়ে পূর্ণাঙ্গ ও বিশ্বাসযোগ্য তদন্ত সম্পন্ন করেনি এবং ভারতের সঙ্গে কোনো অর্থবহ প্রমাণও ভাগাভাগি করেনি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করে, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ—যার ভিত্তি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। পরবর্তী সময়ে উন্নয়ন সহযোগিতা ও জনগণ-থেকে-জনগণের যোগাযোগের মাধ্যমে এ সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। ভারত বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে এবং বরাবরই একটি শান্তিপূর্ণ পরিবেশে মুক্ত, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে।

বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক বাধ্যবাধকতা অনুযায়ী বাংলাদেশে অবস্থিত সব বিদেশি মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট সরকারের। এ ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেছে ভারত।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর