বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বাংলাদেশকে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন প্রবাসীদের জন্য ২০২৭ হজের প্রাক-নিবন্ধন শুরু পে স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি কাতারের সদ্যপ্রয়াত আমিরের স্মরণে ঢাকায় সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর আইজিপি বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যায় জড়িত মোজাফফর হোসেনকে আটক করেছে ডিবি শেষ ৭ মিনিটের ভেল্কিতে ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফাইনালে আর্জেন্টিনা

আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে বাসচাপায় ২ সাংবাদিক নিহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৬:০১ অপরাহ্ন

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন।  ভোরে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল ম্যাচ দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে একটি দ্রুতগামী বাস তাদের চাপা দেয়।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর রাতে উত্তরার জসীমউদ্দীন মোড় থেকে রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দৈনিক প্রাণের বাংলাদেশের স্টাফ রিপোর্টার মোহাম্মদ রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে তারা মোটরসাইকেলযোগে উত্তরার জসীমউদ্দীন মোড় থেকে রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় পৌঁছালে একটি বাস তাদের সজোরে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং ঘাতক বাসটি শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর