বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কিছু ক্ষেত্রে অগ্রগতি উৎসাহব্যঞ্জক: স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৪:৫১ অপরাহ্ন

২০৩০ মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কিছু ক্ষেত্রে অগ্রগতি উৎসাহব্যঞ্জক, আর কিছু ক্ষেত্রে স্থিত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা  নূরজাহান বেগম । 

তিনি বলেন, সকলকে সাথে নিয়ে সমন্বিতভাবে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে স্বাস্থ্যখাতে বিদ্যমান সমস্যার জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব।

আজ রোববার ( ২৬ অক্টোবর)  ঢাকায় সিরডাপ মিলনায়তনে ‘ফ্রম এভিডেন্স টু ওয়ে ফরওয়ার্ড : মিড টার্ম রিফ্লেকশনস অন হেলথ এসডিজি প্রগ্রেস ইন বাংলাদেশ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, মানুষের সুচিকিৎসা, সেবা প্রদান এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতে ইতোমধ্যে সাড়ে সাত হাজার ডাক্তারকে বিভিন্ন পদে পদোন্নতি, সাড়ে তিন হাজার ডাক্তার নিয়োগ সম্পন্ন হওয়ার পথে এবং ইতোমধ্যে সাড়ে তিন হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্য কর্মী ও প্রয়োজনীয় লোকবল  নিয়োগে কাজ করা হচ্ছে।

মা ও শিশু মৃত্যুহার আরও কমিয়ে আনতে অসংক্রামক রোগে মৃত্যুহার হ্রাস করতে এর কারণসমূহ উদঘাটন ও নিরাময়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর