বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

গণভোটের প্রচারণা শুধু সরকারের কাজ নয়, এটা সবার দায়িত্ব:উপদেষ্টা ফাওজুল কবির খান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ৩:০৮ অপরাহ্ন

আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটের সফলতা নিশ্চিত করতে শুধু সরকার নয়, রাজনৈতিক দলসহ সমাজের সব স্তরের মানুষের দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। 

আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে টাঙ্গাইল পৌর শহীদ স্মৃতি উদ্যানে ‘ভোটের গাড়ি’ কর্মসূচির মাধ্যমে ভোট ও গণভোট প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণভোটের প্রচারণা শুধু সরকারের কাজ নয়। এটা সবার দায়িত্ব। গণভোট ও ভোট সফল করার মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। আগামী ২২ তারিখের পর প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণার পাশাপাশি গণভোটের প্রচারণাও শুরু করবে।

তিনি আরও বলেন, গণভোটের প্রচারণা জোরদার করতে প্রত্যেক উপদেষ্টা দেশের বিভিন্ন জেলায় সফর করছেন। সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে গণভোট প্রচারণায় সক্রিয় থাকার বিষয়ে তারা সম্মতি জানিয়েছেন বলেও জানান তিনি।

এর আগে বক্তব্যে উপদেষ্টা ফাওজুল কবির খান গণভোটের প্রয়োজনীয়তা ও এর পটভূমি ব্যাখ্যা করেন এবং সাবেক ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করেন।

তিনি বলেন, এলপিজি গ্যাসের ৯৮ শতাংশ এখন বেসরকারি খাতে। সরকার দেখছে মাত্র ২ শতাংশ। আমরা মনে করছি পুরোপুরি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া ঠিক হয়নি। তাই সরকারি খাতেও এলপিজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে এলপিজি আমদানির অনুমতি দেওয়া হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানও এলপিজি আমদানি করবে। এর ফলে দ্রুত সময়ের মধ্যেই এলপিজি সংকট সহনশীল পর্যায়ে চলে আসবে বলে আশ্বাস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহন্ত কুমার মহন্ত, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর