সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে: মুখপাত্র মাহদী আমিন ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা বৈঠক শেষে পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধিদল অবসরপ্রাপ্ত শিক্ষকরা হবেন ম্যানেজিং কমিটির সভাপতি : শিক্ষামন্ত্রী বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী স্বপন জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

নির্বাচন ঘিরে যেসব যানবাহন চলতে বাধা নেই

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে সারা দেশে মোটরসাইকেলসহ কিছু যানবাহনের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট কিছু যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকছে। অর্থাৎ প্রয়োজনীয় ও জরুরি সেবার গাড়িগুলো স্বাভাবিকভাবেই চলাচল করতে পারবে। 

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব আল আমীন মো নুরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ১০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোট ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এই সময়ের পর ১৪ ফেব্রুয়ারি ভোর থেকে আবার স্বাভাবিকভাবে চলবে মোটরসাইকেল।

একই সঙ্গে ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টা ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তবে এই নিষেধাজ্ঞার বাইরে থাকছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন, ওষুধ, স্বাস্থ্য চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত যানবাহন, সংবাদপত্র বহনকারী যানবাহন।

এ ছাড়া টিকিট বা অনুরূপ প্রমাণ দেখাতে পারলে বিমানবন্দরগামী যাত্রী ও স্বজনদের যানবাহন চলাচলের সুযোগ থাকবে।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি এবং নির্বাচনী এজেন্টের জন্য একটি ছোট যানবাহন রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে চলতে পারবে।

সাংবাদিক, পর্যবেক্ষক ও জরুরি কাজে ব্যবহৃত যানবাহন এবং মোটরসাইকেল নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে চলাচল করতে পারবে। পাশাপাশি বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের যানবাহনকেও জরুরি সেবা হিসেবে বিবেচনা করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর