শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

রোববার বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৫:২৬ অপরাহ্ন

বর্তমান পরিস্থিতি ও নির্বাচন বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ ইউনুসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হবে কাল থেকে।

আগামীকাল রোববার (৩১ আগস্ট) বৈঠকে অংশ নেবে বিএনপি, জামায়াত ও এনসিপি।

আজ শনিবার ( ৩০ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এসময়, তিনি বলেন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে। কোনও শক্তি বা ষড়যন্ত্রই নির্বাচন আটকাতে পারবে না।

প্রেস সচিব জানান, সমসাময়িক বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে কয়েকজন উপদেষ্টা, ন্যাশন্যাল সিকিউরিটি এডভাইজার, পুলিশের ঊর্ধ্বতন কর্মকতাসহ আরও কয়েকজনের জরুরি বৈঠক হয়েছে ।

নুরুল হক নুরের উপর হামলাকে ন্যাক্যারজনক উল্লেখ করে প্রেস সচিব জানান, এই ঘটনা তদন্তে একজন হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে বিচারবিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরও জানান, এই ঘটনার পর নুরুল হক নুরের পরিবারের সাথে কথা বলেছেন প্রধান উপদেষ্টা।  সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর