শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপিসহ নতুন ৭ রাজনৈতিক দল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১১ অপরাহ্ন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে নতুন সাতটি রাজনৈতিক দল নিবন্ধন পেতে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে নির্বাচন কমিশন (ইসি)।

দলগুলো হচ্ছে— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ জাতীয় লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ), জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি।

এর মধ্যে বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি আদালতের রায়ে এবং বাকি পাঁচটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের নিজস্ব প্রক্রিয়ায় নিবন্ধন পেতে যাচ্ছে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, নতুন দল নিবন্ধনে নির্বাচন কমিশনের সংক্ষিপ্ত তালিকায় ২২টি দলের নাম ছিল। ওইসব দলের মাঠ পর্যায়ের কার্যালয় ও কমিটি যাচাইয়ে পাঁচটি রাজনৈতিক দল নিবন্ধন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। ওই পাঁচটি দলকে নিবন্ধন দেয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এসব বিষয় নিয়ে আজ বিকেলে নির্বাচন ভবনে প্রেস ব্রিফিং করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর