বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সামাজিক দায়বদ্ধতায় দৃষ্টান্ত স্থাপন করলো আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগ গভর্নরের উপদেষ্টাকে ‘জোরপূর্বক’ কার্যালয় থেকে বের করে দিলেন বাংলাদেশ ব্যাংক এর কর্মকর্তারা মার্কিন বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির আগামীকাল বালাগঞ্জ বাজারের সঙ্গে মৌলভীবাজারের যোগাযোগ সহজ করতে ফেরি সার্ভিস চালু হবে: এম এ মালিক ইরানে সম্ভাব্য মার্কিন হামলার শঙ্কায় নাগরিকদের দেশ ছাড়তে বলছে বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্যে ভারতের অগ্রাধিকার যাচাইয়ে ইসরায়েল সফরে মোদি বিটিভিকে জনগণের প্রচারমাধ্যম করার উদ্যোগ নেওয়া হচ্ছে: জহির উদ্দিন স্বপন বরিশালের আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার ৪৪তম বিসিএস শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তার প্রভাষক পদে পদায়ন জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

স্বামীর পাশেই খালেদা জিয়ার অন্তিম শয্যা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১:২৫ অপরাহ্ন

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফনের প্রস্তুতি শুরু হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার ও দল।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকেই শহীদ জিয়ার মাজার প্রাঙ্গণে কবরের মাপজোখের কাজ শুরু হয়েছে।

এদিন সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

দলীয় সূত্র জানিয়েছে, পারিবারিকভাবে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, তার রাজনৈতিক ও জীবনসঙ্গী জিয়াউর রহমানের কবরের পাশেই তার শেষ শয্যা রচিত হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর