সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

ত্রয়োদশ সংসদের চিফ হুইপ ও ৬ হুইপ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন

বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের সংসদ সদস্য নূরুল ইসলামকে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত করা হয়েছে। এছাড়া সরকারদলীয় আরও ৬ সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ত্রয়োদশ সংসদের ৬ হুইপ হলেন- হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. জি কে গউছ, খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর