মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন; তিন দিনের সফরে রংপুরে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৪:৩৬ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নিতে তিন দিনের (৮ আগস্ট থেকে ১০ আগস্ট) সফরে রংপুরে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম. নাসির উদ্দিন।

সফরসূচি অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার শনিবার (৯ আগস্ট) সকাল ১০ টায় রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সকল অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন।

এরপর তিনি বিকাল সাড়ে ৩ টায় রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার, রংপুর রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, বিজিবির সদর দপ্তরের সেক্টর কমান্ডার, আনসার ও ভিডিপির উপ-মহাপরিচালক, র‌্যাব-৬ এর অধিনায়ক, কোস্টগার্ডের জোনাল কমান্ডার, ডিজিএফআই-এর কর্নেল জিএস, এনএসআই-এর অতিরিক্ত পরিচালক, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, রংপুর বিভাগের সকল জেলাপ্রশাসক, পুলিশ সুপার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন।

তিনি রবিবার ১০ আগস্ট সকাল সাড়ে ৮ টায় ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন। প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশ্রারাফুল আলম স্বাক্ষরিত একপত্রে এসব তথ্য জানানো হয় বলে জানিয়েছে রংপুর পিআইডি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর