বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

৫ মাছ ব্যবসায়ীকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার করেছে র‌্যাব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৪ অপরাহ্ন

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুত ও বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় পাঁচজন মাছ ব্যবসায়ী নিহতের ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামি চালক সিয়াম খানকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

র‌্যাব-৭ চট্টগ্রাম ও র‌্যাব-১১ নারায়ণগঞ্জের যৌথ অভিযানে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার বিসিক শিল্প এলাকায় তাকে গ্রেফতার করা হয়।

গত ১৮ আগস্ট ভোরে ভুক্তভোগীরা মাছ কেনার উদ্দেশ্যে একটি পিকআপ ভ্যানে করে চট্টগ্রামের ফৌজদারহাট থেকে ফিশারিঘাটে যাচ্ছিলেন। ভোর আনুমানিক ৫টার দিকে সিটি গেইট সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ দ্রুত ও বেপরোয়া গতিতে এসে তাদের গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে রনি, স্বপন দাসসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই ঘাতক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর নিহত স্বপন দাসের স্বজনরা আকবর শাহ থানায় গিয়ে এজাহার দায়ের করেন। পিকআপ চালক সিয়াম খানকে এজাহারে আসামি হিসেবে উল্লেখ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, আলোচিত এ মামলার এজাহারনামীয় প্রধান আসামি সিয়াম খান নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি দল সোমবার রাতে অভিযান চালায়। ফতুল্লার বিসিক শিল্প এলাকা ঘেরাও করে মো. সিয়াম খানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর