শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

আসন্ন ঈদুল আজহায় যাতায়াত নির্বিঘ্নে ৬ দিন মহাসড়কে পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১২ মে, ২০২৫, ৫:৫৬ অপরাহ্ন

আসন্ন পবিত্র ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্নে  ঈদের আগে ও পরে তিন দিন করে মোট ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে গরু ও জরুরি পণ্যবাহী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক আন্তঃমন্ত্রণালয় অংশীজন সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি জানান, ৪, ৫, ৬ জুন (ঈদের আগের তিন দিন) এবং ১২, ১৩, ১৪ জুন (ঈদের পরের তিন দিন) মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে গরুবাহী যান, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, ওষুধ, গার্মেন্টস পণ্য, সার ও জ্বালানিবাহী পরিবহন চলাচলের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না।

উপদেষ্টা আরও বলেন, যাত্রীসাধারণের সুবিধার্থে নির্ধারিত সীমানার মধ্যে পশুর হাট বসানো হবে এবং তা কঠোরভাবে মনিটরিং করা হবে। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মনিটরিং টিম মাঠে থাকবে এবং চাঁদাবাজি রোধে পুলিশকে মহাসড়কে নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে এবারের ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক ও নিরাপদ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর