সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

আজ মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিলের শেষ দিন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ৩:০৫ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ।

শুক্রবার (৯ জানুয়ারি) শেষ দিনে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল করতে নির্বাচন কমিশনে (ইসি) আসছেন আবেদনকারীরা। ১০টি বুথে নেয়া হচ্ছে আপিল। বিকেল ৫টা পর্যন্ত চলবে কার্যক্রম।

এর আগে,  মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে গত চার দিনে নির্বাচন কমিশনে মোট ৪৬৯টি আপিল দায়ের করা হয়েছে। চতুর্থ দিনে ১৭৪টি আপিল আবেদন এসেছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ১৬৪টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ১০টি আপিল। এই কার্যক্রম শেষ হচ্ছে আজ।

এরপর ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর