শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু হল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন

জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবার কার্যক্রম চালু করা হয়েছে।  

শুক্রবার (২২ আগস্ট) দূতাবাসের হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অনেকেরই জাতীয় পরিচয়পত্র নেই। ফলে দেশে অনেক ধরনের সেবা গ্রহণে তারা সমস্যায় পড়েন। এনআইডি কার্যক্রম উদ্বোধনের ফলে এখন জাপানপ্রবাসী বাংলাদেশিরা দূতাবাস থেকেই এনআইডি-সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন।

তিনি জানান, আগামী নির্বাচনে প্রবাসীরা যাতে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন, সে ব্যবস্থা করা হচ্ছে।

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, জাপানে এনআইডি সেবা চালুর মাধ্যমে এখানকার প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের কর্মকর্তা, জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্য এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জাতীয় পরিচয়পত্রের জন্য অনলাইনে (https://services.nidw.gov.bd) আবেদন করে দূতাবাসে বায়োমেট্রিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর