দিনাজপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াসহ জনপ্রতিনিধিরা একাধিকবার ওই এলাকা পরিদর্শন করেছেন।
দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড উপবিভাগ-২ এর উপ বিভাগীয় প্রকৌশলী মাহাতাব আলী বলেন, প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচী উদ্বোধনের মাধ্যমে সারাদেশে খাল খনন ও পুন:খনন কর্মসূচি শুরু হবে।
এ ব্যাপারে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, এর মাধ্যমে খালের নাব্যতা বাড়বে, পানি নিস্কাশন সহজ হবে, পানি ধরে রেখে শুকনো মৌসুমে সেই পানি ব্যবহার করা যাবে। খালে মাছ চাষ, হাঁস পালন, খালের দুই পাশে পরিকল্পিতভাবে বৃক্ষরোপন করা হবে। এতে পাড়গুলো টেকসই হবে, পরিবেশও রক্ষা পাবে।